
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে পদ থেকে সরিয়ে ওএসডি (Officer on Special Duty) করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ৭ অক্টোবর অধ্যাপক আজাদ খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।