
হাঁটাহাঁটির সময় বা সিঁড়ি ভাঙার সময় অনেকের হাঁটুতে খচখচ বা কটকট ধরনের শব্দ শোনা যায়। চিকিৎসাবিজ্ঞানে এই শব্দকে বলা হয় ক্রিপিটাস। সাধারণত এটি গুরুতর নয়, তবে কিছু ক্ষেত্রে হাঁটুর হাড় বা অস্থিসন্ধির সমস্যার ইঙ্গিত হতে পারে।
কার্টিলেজ ক্ষয় (অস্টিওআর্থ্রাইটিস): বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্টিলেজ পাতলা হয়ে গেলে হাড়ের সঙ্গে হাড় ঘষা লেগে শব্দ হয়। ব্যথা, ফোলা বা হাঁটু শক্ত হয়ে যাওয়া দেখা দিতে পারে।
পুরোনো আঘাত বা ইনজুরি: লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস টিয়ার বা ফ্র্যাকচার থাকলে শব্দ হতে পারে।
অতিরিক্ত ওজন: হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়লে কার্টিলেজ দ্রুত ক্ষয় হয়।
গ্যাস বাবল ফাটার শব্দ: সাইনোভিয়াল তরলে থাকা গ্যাস বাবল ফেটে শব্দ তৈরি করে। সাধারণত এটি ক্ষতিকর নয়।
লিগামেন্ট বা টেন্ডনের নড়াচড়া: হাঁটুর নড়াচড়ায় লিগামেন্ট বা টেন্ডন হাড়ের ওপর দিয়ে সরে গিয়ে স্ন্যাপিং বা কটকট শব্দ হয়।
হাঁটুর সঙ্গে ব্যথা বা ফোলা থাকলে
হাঁটু ‘লক’ হয়ে যাওয়া বা হঠাৎ আটকে যাওয়া
হাঁটু অস্থিতিশীল মনে হওয়া
দীর্ঘদিন ধরে শব্দের সঙ্গে হাঁটুর অসুবিধা
এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পর্যাপ্ত ব্যায়াম ও হাঁটাহাঁটি করা
ওজন নিয়ন্ত্রণে রাখা
হঠাৎ অতিরিক্ত চাপ (যেমন ভারী ওজন ওঠানো) এড়িয়ে চলা
হাঁটুর আশপাশের পেশি শক্তিশালী করার ব্যায়াম করা
সাইক্লিং ও সাঁতার উপকারী
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি বা ওষুধ গ্রহণ
হাঁটাহাঁটি করার সময় হাঁটুতে শব্দ হওয়া অনেক ক্ষেত্রেই স্বাভাবিক ও ক্ষতিকর নয়, তবে ব্যথা, ফোলা বা চলাফেরায় অসুবিধা থাকলে এটি অস্টিওআর্থ্রাইটিস বা অন্যান্য জয়েন্ট সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই উপসর্গ অনুযায়ী সচেতন থাকা জরুরি।