
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
২৪ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। খুব শিগগিরই নির্দিষ্ট তারিখও জানা যাবে।”
জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন,
“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন পরে নির্ধারিত হবে, তিনি বাংলাদেশের যে কোন আসন থেকে নির্বাচন করতে পারেন।”
সালাহউদ্দিন আরও জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না তা তিনি নিজ শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে দল আশা করছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।