শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। জেনারেল মির্জা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে, অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে।
তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের গুরুত্ব এবং ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ক্ষয়রোধে সচেতনতার প্রয়োজনেও গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
