
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ অধিশাখার উপসচিব মো. মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
মো. শাহরিয়ার, পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট
মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সুপার, বিশেষ শাখা (এসবি)
মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
মো. জান্নাতুল হাসান, অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।