চ্যানেল আই, ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এবং প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘স্টারশিপ ফিউশন কিচেন: সিজন-২’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে এই ৩০ পর্বের অনুষ্ঠান, যেখানে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা উপস্থাপনা করবেন।
ফিউশন রান্নার এই অনুষ্ঠান দেশি ও বিদেশি স্বাদের মেলবন্ধনের মাধ্যমে নতুন রান্নার কৌশল ও সৃজনশীলতা তুলে ধরবে। প্রতিটি পর্বে নাবিলার সঙ্গে থাকবেন দেশ-বিদেশের খ্যাতনামা দুজন রন্ধনশিল্পী।
স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শোয়েব মো. আসাদুজ্জামান বলেন, “ফিউশন রান্নার নতুন মৌসুমে দেশি ও বিদেশি স্বাদের অনন্য রন্ধন-অভিজ্ঞতা দেখানো হবে। প্রথম সিজনে দর্শকদের ভালোবাসা প্রত্যাশার চেয়েও বেশি ছিল। এবার আরও বৈচিত্র্যময় রেসিপি ও অতিথি-রন্ধনশিল্পীদের সঙ্গে আমরা ফিরছি।”
শোয়েব মো. আসাদুজ্জামান আরও জানান, “বাংলাদেশের রান্নার ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে আমাদের চেষ্টা চলবে।”
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য, রেসিপি এবং আপডেট পাওয়া যাবে স্টারশিপ সয়াবিন তেলের অফিশিয়াল ফেসবুক পেজ, ‘স্টারশিপ ফিউশন কিচেন’ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট www.starshipfusionkitchen.com-এ।
