
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুই দেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তারা একে অপরকে শুভেচ্ছা জানান।
ড. ইউনূস বার্তায় বলেন, পাঁচ দশকের বন্ধুত্ব দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে এবং সহযোগিতা এনেছে গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বার্তায় জানান, চীন-বাংলাদেশ সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যকে বেল্ট অ্যান্ড রোডসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ হিসেবে কাজে লাগাতে চীন প্রস্তুত। পাশাপাশি তিনি সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের প্রবৃদ্ধি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।