
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতিতে হিসাব করলে এ রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করায় বাংলাদেশ ব্যাংকের ঘোষিত রিজার্ভ ও আইএমএফ মানদণ্ডের রিজার্ভে এ পার্থক্য তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা জরুরি। সেই হিসাবে বাংলাদেশ বর্তমানে সীমান্তবর্তী অবস্থায় রয়েছে।