সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার (৮ অক্টোবর) রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।
থানার ওসি মো. মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে শিক্ষক ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন।
