google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিসিবি স্থগিত করলেও পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন বিগ ব্যাশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: পিসিবি স্থগিত করলেও পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন বিগ ব্যাশ ছবির ক্যাপশন: পিসিবি স্থগিত করলেও পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন বিগ ব্যাশ
ad728

গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিদেশি টি-টোয়েন্টি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে পাকিস্তানি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তানের খেলোয়াড়দের এই সিদ্ধান্ত পিসিবিকে জানানো হয়েছে। এর আগে যাঁরা অনাপত্তিপত্র পেয়েছিলেন, তাঁরা সবাই এবারের বিগ ব্যাশে খেলতে পারবেন।

পিসিবি স্পষ্টভাবে জানায়নি যে পাকিস্তানি ক্রিকেটাররা শুধু বিগ ব্যাশেই খেলবেন নাকি অন্যান্য আন্তর্জাতিক লিগেও অংশ নিতে পারবেন। তবে জিও নিউজ জানিয়েছে, যাদের বৈধ চুক্তি ও অনুমতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করা হয়েছে।

এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন হতে পারে। পাকিস্তানি ক্রিকেটারদের যদি সব লিগে খেলতে অনুমতি দেওয়া হয়, তাহলে বিপিএলেও তাদের অংশ নেওয়া সম্ভব।

এর পাশাপাশি, আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন ১৮ জন পাকিস্তানি খেলোয়াড়। তালিকায় রয়েছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকা ক্রিকেটাররা।

বিগ ব্যাশে পাকিস্তানি খেলোয়াড়দের দল:

  • বাবর আজম – সিডনি সিক্সার্স

  • মোহাম্মদ রিজওয়ান – মেলবোর্ন রেনেগেডস

  • শাহিন শাহ আফ্রিদি – ব্রিসবেন হিট

  • হারিস রউফ – মেলবোর্ন স্টারস

  • শাদাব খান – সিডনি থান্ডার

জিও নিউজ জানিয়েছে, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি তারকাদের স্বাগত জানাতে উদগ্রীব। কিছু দল তাদের ঘরের মাঠে পাকিস্তানি খেলোয়াড়দের নামে বিশেষ ‘ফ্যান জোন’ও তৈরি করছে। উদাহরণস্বরূপ, সিডনি সিক্সার্স বাবরের নামে ‘বাবরিস্তান’ ফ্যান জোন চালু করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ