google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশে পদোন্নতি-বদলির তদবির: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন: পুলিশে-পদোন্নতি-বদলির-তদবির:-স্বরাষ্ট্র-উপদেষ্টার-কঠোর-বার্তা ছবির ক্যাপশন: পুলিশে-পদোন্নতি-বদলির-তদবির:-স্বরাষ্ট্র-উপদেষ্টার-কঠোর-বার্তা
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের পদোন্নতি ও বদলিতে তদবির করা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে নির্দেশ দেন, যে কর্মকর্তা তদবিরে লিপ্ত হবেন, তাঁকে পদোন্নতি বা বদলি না করে চিহ্নিত করতে হবে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদোন্নতি ও বদলির বিষয়ে অনুরোধ আসতে পারে, কিন্তু এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব দায়িত্ব। যাঁরা তদবিরের চেষ্টা করবেন, তাঁদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, যদি কেউ টাকা খেয়ে বদলি করায়, তা নির্ভিকভাবে প্রকাশ করতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ৮০ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া কনস্টেবল থেকে এএসআই পদে এবং অন্যান্য শূন্য পদেও পদোন্নতি প্রদান করা হচ্ছে।

সভায় আরও আলোচনা হয় নির্বাচনের আগে গ্রাহকপ্রতি সিমের সংখ্যা কমিয়ে ১০ থেকে ৫ করার বিষয়ে, যাতে একাধিক সিম ব্যবহার করে অপরাধ করা কঠিন হয়। জাতীয় নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, পুলিশ, বিজিবি ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ