google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বাড্ডা এলাকায় প্রেমিক-প্রেমিকার অর্ধগলিত লাশ উদ্ধার, খিলগাঁও থেকে আরও এক মৃতদেহ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকার-বাড্ডা-এলাকায়-প্রেমিক-প্রেমিকার-অর্ধগলিত-লাশ-উদ্ধার,-খিলগাঁও-থেকে-আরও-এক-মৃতদেহ ছবির ক্যাপশন: ঢাকার-বাড্ডা-এলাকায়-প্রেমিক-প্রেমিকার-অর্ধগলিত-লাশ-উদ্ধার,-খিলগাঁও-থেকে-আরও-এক-মৃতদেহ
ad728

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি ভবনের নিচতলায় অর্ধগলিত অবস্থায় এক যুবক ও যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সাইফুল ইসলাম (২৪) ও শাকিলা আক্তার (২০)। পুলিশ প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ডের ঘটনা মনে করছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সাইফুল ও শাকিলার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সাইফুল ওই ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন, আর শাকিলা গৃহকর্মীর কাজ করতেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে জানা গেছে, বাড়ির মালিক আতিক কিছুদিন আগে গ্রামে যাওয়ার পর গতকাল বাসায় ফিরে অদ্ভুত গন্ধ পান। পরে তিনি বাসার নিচতলায় গুদামে দুজনের মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে খিলগাঁও থানার এলাকায় একটি খাল থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর লাশের পরিচয়পত্রে মেরাদিয়া দক্ষিণ খিলগাঁও এলাকায় থাকার তথ্য পাওয়া গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ