google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: লাইফ সাপোর্টে অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ছবির ক্যাপশন: লাইফ সাপোর্টে অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম
ad728

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

আজ রোববার প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে দুটি রিং পরানো হয়েছে এবং বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। অবস্থার অবনতি হলে দ্রুত আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী বিদেশ থেকে দেশে ফিরছেন বলে জানা গেছে।

১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ২০১৮ সালে অবসরে যান। এরপর ইউল্যাব-এ শিক্ষকতা শুরু করেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ