google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণ–অভ্যুত্থান মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি প্রসিকিউটরের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই-গণ–অভ্যুত্থান-মামলায়-শেখ-হাসিনা-ও-আসাদুজ্জামান-খানের-মৃত্যুদণ্ড-দাবি-প্রসিকিউটরের ছবির ক্যাপশন: জুলাই-গণ–অভ্যুত্থান-মামলায়-শেখ-হাসিনা-ও-আসাদুজ্জামান-খানের-মৃত্যুদণ্ড-দাবি-প্রসিকিউটরের
ad728

জুলাই মাসে সংঘটিত গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই আবেদন করেন তিনি। এদিন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্কের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

এই মামলায় মোট তিনজন আসামি রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনও আসামি হিসেবে রয়েছেন। মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, সাবেক আইজিপি মামুন তাঁর জবানবন্দিতে ঘটনার পূর্ণ সত্য তুলে ধরেছেন। তাঁর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ট্রাইব্যুনাল বিবেচনা করবে।”

পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় চান। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে প্রতিরক্ষার যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ মামলাটির বিচার চলছে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ