google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষোভ-বিক্ষোভের মুখে ‘জুলাই জাতীয় সনদ’-এর পঞ্চম দফা সংশোধন করল ঐকমত্য কমিশন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ক্ষোভ-বিক্ষোভের মুখে ‘জুলাই জাতীয় সনদ’-এর পঞ্চম দফা সংশোধন করল ঐকমত্য কমিশন ছবির ক্যাপশন: ক্ষোভ-বিক্ষোভের মুখে ‘জুলাই জাতীয় সনদ’-এর পঞ্চম দফা সংশোধন করল ঐকমত্য কমিশন
ad728

ক্ষোভ ও বিক্ষোভের মুখে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন

আগের দফায় বলা হয়েছিল—

“গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।”

তবে সংশোধিত দফায় নতুন করে যোগ করা হয়েছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ভূমিকা, আহতদের মর্যাদা ও আইনগত সুরক্ষার বিষয়টি। সংশোধিত ভাষ্যটি হলো—

“গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।”

শুক্রবার দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন সংশোধনের বিষয়টি জানায়।

‘জুলাই বীর যোদ্ধাদের’ বিক্ষোভে উত্তেজনা

এই দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন। বৃহস্পতিবার রাতে তাঁরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন। শুক্রবার সকালে তাঁরা দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরস্থলে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়, এসময় লাঠিপেটা, সংঘর্ষ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও আগুন লাগানোর ঘটনাও ঘটে, এতে কয়েকজন আহত হন।

বিএনপি নেতার প্রতিক্রিয়া

বিক্ষোভ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, দফাটি সংশোধন করা উচিত। তাঁর মতে, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে “ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী” নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা চালিয়েছিল, তবে প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু সদস্যও প্রাণ হারায়। “জনতার আদালতে তাঁদের বিচার সম্পন্ন হয়েছে,” বলেন তিনি।

কমিশনের ব্যাখ্যা

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই বীর যোদ্ধাদের দাবি এবং রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে।”

তিনি আরও জানান, কমিশন সংশোধিত সনদ সরকারকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের জন্য উপস্থাপন করবে, এবং এ বিষয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মতপার্থক্য নেই

সংশোধিত ভাষ্যটি তিনি শুক্রবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশে পাঠ করেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ