google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩১ জন গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩১ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩১ জন গ্রেপ্তার
ad728

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকালে রাজধানীর মোট ১১টি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের অভিযানে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন স্থানে মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কোথাও মিছিল চলাকালে, আবার কোথাও মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হয়। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত ১০ মে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে।

পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন মো. ওয়াসিম (৪০), মো. ফয়সাল (৩০) ও মো. কায়েস হাসান (২৪)।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) রেজাউল করিম বলেন, “জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। তাঁরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

এ ছাড়া তেজগাঁও সাতরাস্তা, খিলক্ষেত গলফ ক্লাবের সামনে, ধানমন্ডির স্টার কাবাবের সামনে, নিউমার্কেট, আসাদ গেট, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, গুলশান ও উত্তরা এলাকাতেও ঝটিকা মিছিল ও মিছিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, এসব মিছিলে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ