google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে নাট্য পরিচালকসহ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন: গাজীপুরে নাট্য পরিচালকসহ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: গাজীপুরে নাট্য পরিচালকসহ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ad728

গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের প্রলোভন দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান আসামি একজন নাট্য পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উত্তরা বটতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে পরিচালক পলাতক ছিলেন। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় আশা করা যাচ্ছে, অন্যদেরও চিহ্নিত করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে ওই নারী থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী মডেল হিসেবে কাজ করতেন। শুটিংয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ঢাকার মিরপুর থেকে রিসোর্টে নিয়ে যাওয়া হয়। রাত দুইটার দিকে একটি কক্ষে আটকে রেখে তিনজন তাঁকে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে রিসোর্ট থেকে বের করা হয় এবং আইফোন (মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা) কেড়ে নেওয়া হয়।

ঘটনার শিকার নারী প্রথম আলোকে বলেন, “এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করলে আরও ভালো লাগত। প্রতিনিয়ত জড়িতরা আমাকে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায়বিচার পাব।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ