google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার সময় বাড়ল, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ব্যক্তিশ্রেণির-আয়কর-রিটার্ন-জমার-সময়-বাড়ল,-নতুন-সময়সীমা-৩১-ডিসেম্বর ছবির ক্যাপশন: ব্যক্তিশ্রেণির-আয়কর-রিটার্ন-জমার-সময়-বাড়ল,-নতুন-সময়সীমা-৩১-ডিসেম্বর
ad728

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ জারি করা এক বিশেষ আদেশে রিটার্ন জমার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। পূর্ব নির্ধারিত ৩০ নভেম্বরেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তিনি ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন।

এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া—বাকি সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক।

যদিও কিছু শ্রেণির করদাতাকে বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে, তাঁরা চাইলে ই-রিটার্নের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য ই-মেইলের মাধ্যমে (ereturn@etaxnbr.gov.bd) প্রয়োজনীয় তথ্য পাঠালে ওটিপি ও নিবন্ধন লিংক সরবরাহ করা হচ্ছে, যাতে তাঁরা সহজে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন।

কোনো দলিল বা কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয় ও সম্পদের তথ্য দিয়ে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ বা নগদের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করার সুবিধাও রয়েছে।

এ বছর এখন পর্যন্ত ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ