google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
ছবির ক্যাপশন: হংকংয়ে-৩১-তলা-আবাসিক-কমপ্লেক্সে-ভয়াবহ-অগ্নিকাণ্ড:-নিহত-৪,-আহত-৩ ছবির ক্যাপশন: হংকংয়ে-৩১-তলা-আবাসিক-কমপ্লেক্সে-ভয়াবহ-অগ্নিকাণ্ড:-নিহত-৪,-আহত-৩
ad728

হংকংয়ের উত্তরাঞ্চল তাই পো এলাকায় অবস্থিত ৩১ তলা একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়াং ফুক কোর্ট নামে পরিচিত এই কমপ্লেক্সে অন্তত চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বুধবার বেলা ২টা ৫১ মিনিটে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

কমপ্লেক্সটি আটটি ব্লক নিয়ে গঠিত এবং প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি ভেতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন।

হংকং সরকার জানিয়েছে, উদ্ধার করা সাতজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, কিছু বাসিন্দা এখনও জ্বলন্ত ভবনের ভেতরে আটকা রয়েছেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর কমপ্লেক্সের নিচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স দেখা যায়। হংকংয়ের কিছু ভবন এখনও বাঁশের মাচা ব্যবহার করে নির্মাণ করা হয়, যা আগুনের বিস্তারে সহায়ক হতে পারে।

হংকং পরিবহন বিভাগ জানায়, আগুনের কারণে তাই পো রোডের একটি অংশ বন্ধ করা হয়েছে এবং সড়কে চলাচলকারী যানবাহন অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ