google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা ২৬ কেজির পাঙাশ মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা ২৬ কেজির পাঙাশ মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি ছবির ক্যাপশন: রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা ২৬ কেজির পাঙাশ মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি
ad728

রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল এক পাঙাশ মাছ, যার ওজন প্রায় ২৬ কেজি ২০০ গ্রাম। মাছটি আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে বিক্রি হয় ৬৮ হাজার ১২০ টাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বারপাড়ার কলাবাগান এলাকায় স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিয়ে আসা হয় দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে। সেখানে আড়তদার হালিম সরদারের আড়তে মাছটি নিলামে তোলা হলে ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

জেলে সোনাই হালদার জানান, শনিবার রাতে তিনি ও তাঁর দল পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ভোরের দিকে জালে টান অনুভব করে তাঁরা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে তোলার পর দেখা যায় বিশাল পাঙাশ মাছটি জালে আটকা পড়েছে।

ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, “নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন আমার আড়তে রেখেছি, বিক্রির সময় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করব।”

এই মাছ বিক্রির ঘটনাটি স্থানীয় বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পদ্মা নদীর এই বিশাল পাঙাশ দেখতে ভিড় করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ