google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগানো: ষড়যন্ত্র ব্যর্থ, তদন্ত চলছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগানো ছবির ক্যাপশন: দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগানো
ad728

এবারের শারদীয় দুর্গাপূজায় সারাদেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং অনুসন্ধান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতাদের জানানো হয়েছে এবং তাঁদের সহযোগিতায় প্রতিটি ঘটনায় জিডি করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছিল। এ চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। একইভাবে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনাতেও তাদের যোগসূত্র পাওয়া যাচ্ছে। তবে গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি ও পূজা কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, যেই ধর্ষণের অভিযোগ ঘিরে আন্দোলন হয়েছিল, সেই ঘটনায় মেডিকেল পরীক্ষায় কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং পাহাড়ি–বাঙালির সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়েছে। এরই মধ্যে সেখানকার অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উসকানি দিতে চেয়েছিল, কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হয়েছে।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ