google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে যান বোন উজমা খান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে যান বোন উজমা খান ছবির ক্যাপশন: কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে যান বোন উজমা খান
ad728

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোন উজমা খান সাক্ষাতের অনুমতি পেয়েছেন। আজই তিনি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। ইমরান বর্তমানে এই কারাগারে বন্দী রয়েছেন। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন। সেখানে যাওয়ার আগে উজমা তাঁর অন্য বোন আলিমা খানের সঙ্গে কথাও বলেন।

পিটিআইয়ের কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যেই উজমা, আলিমা ও অন্যান্য বোনেরা ফ্যাক্টরি নাকা এলাকায় পৌঁছান। সেখানকার সড়ক আগেই পুলিশ বন্ধ করে দিয়েছিল। সড়কটি আদিয়ালা কারাগারের দিকে যাচ্ছে। চেকপোস্টে নারী সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দাঙ্গাবিরোধী ব্যারিকেড বসানো হয়েছে।

এত বাধা সত্ত্বেও আলিমা ও বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পুলিশ তাদের সাময়িকভাবে থামিয়ে দেয়। পরে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর উজমা খান কারাগারের দিকে রওনা হন। তিনি সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে আমি খুশি।”

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচার চলছে। এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস সংক্রান্ত অভিযোগও রয়েছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা, উজমা, নোরিন খান ও পিটিআই দলের আরও কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআই জানায়, নারীরা শান্তভাবে বসেছিলেন, অথচ পুলিশ তাঁদের সহিংসভাবে আটক করেছে। তবে মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, ২০২৩ সালের ৯ মে ইমরানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় যে সহিংসতা হয়েছিল, তার সঙ্গে বোনেরা সম্পৃক্ত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ