google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ইসলাম ব্যবহার করে বিভক্তি তৈরির চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন: নির্বাচনের-আগে-ইসলাম-ব্যবহার-করে-বিভক্তি-তৈরির-চেষ্টা-করছে-একটি-দল:-সালাহউদ্দিন-আহমদ ছবির ক্যাপশন: নির্বাচনের-আগে-ইসলাম-ব্যবহার-করে-বিভক্তি-তৈরির-চেষ্টা-করছে-একটি-দল:-সালাহউদ্দিন-আহমদ
ad728

নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজমতে সাহাবা সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়।

শনিবার বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা ইসলামের ক্ষতি করছে। আমাদের তাদের কাছ থেকে দূরে ও সতর্ক থাকতে হবে।”

যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে ইঙ্গিত ছিল জামায়াতে ইসলামীকে ঘিরে। তিনি বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম যে ইসলামের চর্চা করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। যারা ফিতনা সৃষ্টি করে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

একসময় বিএনপির জোটসঙ্গী ছিল জামায়াতে ইসলামী। তবে জুলাই অভ্যুত্থানের পর দুই দলের দূরত্ব বেড়েছে। সংবিধান সংস্কারে গণভোট ইস্যুতেও বর্তমানে তারা মুখোমুখি অবস্থানে রয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। আওয়ামী লীগের রাজনীতি এ দেশের মানুষ দেখেছে—তারা নিজেদের স্বার্থে মুসলিমবিদ্বেষী রাজনীতি চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনের রাজনীতিতে আমাদের আদর্শিক ও নীতিনিষ্ঠ চর্চার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত করতে হবে। আদর্শিক ও সঠিক রাজনীতিই বাংলাদেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী। উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য আবু আল ইউসুফ ও মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ