google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইতে এন্ডিউরেন্স রেসিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক আনোয়ার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
ছবির ক্যাপশন: দুবাইতে এন্ডিউরেন্স রেসিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক আনোয়ার ছবির ক্যাপশন: দুবাইতে এন্ডিউরেন্স রেসিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক আনোয়ার
ad728

দুবাইয়ে গত রোববার ‘এন্ডিউরেন্স’ মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। গালফ প্রো চ্যাম্পিয়নশিপের ৩ নম্বর রাউন্ডে আয়োজকেরা প্রথমবারের মতো এন্ডিউরেন্স রেসিং চালু করেন, যা একজন গড়পড়তা রেসিং ড্রাইভার ও একজন সেরা ড্রাইভারের মধ্যে পার্থক্য প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছিল।

অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন, কিন্তু গাড়িতে ড্রাইভার হিসেবে তিনি একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

গালফ প্রো চ্যাম্পিয়নশিপ মধ্যপ্রাচ্যের একমাত্র ট্যুরিং কার রেসিং প্রতিযোগিতা। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের রেসাররা, যেমন রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, জর্ডান, মিসর ও বাংলাদেশ। এই এন্ডিউরেন্স রেসে মোট ৯টি গাড়ি এবং ১২ থেকে ১৪ জন ড্রাইভার প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুবাই অটড্রোম সার্কিটে অনুষ্ঠিত রেসে অংশগ্রহণকারীরা ৫.৩৯ কিলোমিটার ল্যাপের মোট ৪৭টি ল্যাপ সম্পন্ন করেন, যা প্রায় ২৫০ কিলোমিটার রেসিং সমান। এ রেসে চরম শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ সময় ধরে একাগ্রতা প্রয়োজন হয়।

অভিক আনোয়ার প্রথম আলোকে বলেন, “এই সাফল্যের পেছনে বড় অবদান আমাদের সম্পূর্ণ বাংলাদেশি দলের। বিশেষ করে পিট স্টপে দলের নিখুঁত সমন্বয়, দ্রুততা ও পেশাদারত্বই এই জয়ের মূল কারণ। এন্ডিউরেন্স রেস শুধু আমাদের দক্ষতার প্রমাণ নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি দলের সক্ষমতার প্রতিফলন।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ