google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: পাঁচটি ইসলামী ব্যাংকের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর শুরু
পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্যাংকগুলোর গ্রাহকদের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহকরা তাঁদের হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, আগামী ৩০ বা ৩১ ডিসেম্বর থেকে এই উত্তোলন শুরু হওয়ার আশা করা হচ্ছে।
একীভূত হওয়ার পথে থাকা পাঁচটি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোর প্রায় ৬০ লাখ হিসাবধারী গ্রাহক রয়েছেন। গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখতে এবং তাদের টাকা উত্তোলনের সুবিধা নিশ্চিত করতে ব্যাংক আমানত বিমা তহবিল থেকে ১২–১৩ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান গ্রাহকের হিসাব স্বয়ংক্রিয়ভাবে নবগঠিত ব্যাংকে স্থানান্তরিত হবে। স্থানান্তরের পর গ্রাহকেরা পূর্বের চেকবই ব্যবহার করে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বাকি আমানতও সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে। রাষ্ট্রমালিকানাধীন হওয়ায় নবগঠিত ব্যাংকের ওপর জনগণের আস্থা বাড়বে এবং উত্তোলনের চাপ কমে আসার আশা করা যাচ্ছে।