google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ছবির ক্যাপশন: শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবির ক্যাপশন: শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “শাপলা প্রতীক পেতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই। কিন্তু তারপরও কেন প্রতীক দেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এ নিয়ে যদি নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, এর দায় কমিশনেরও থাকবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, অদৃশ্য শক্তির প্রভাবে শাপলা প্রতীক আটকে রাখা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, “এনসিপি নিবন্ধনে যাবে না শাপলা ছাড়া, আর শাপলা না দিলে আমরা লড়াই চালিয়ে যাব।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরও বলেন, “কমিশনের অনেক সিদ্ধান্ত আমরা সরাসরি তাঁদের কাছ থেকে নয়, বরং বিভিন্ন পত্রিকার প্রথম পাতায় জেনেছি। এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সংবাদপত্রের হাতে চলে গেছে—যা উদ্বেগজনক।”

প্রতীক প্রসঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দুই ঘণ্টা নীরব ছিলেন বলে দাবি করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, “আমরা প্রশ্ন করেছি—যদি শাপলা না দেন, তবে ব্যাখ্যা কী? কিন্তু সিইসি কোনো উত্তর দেননি। তাঁর ধৈর্যের প্রশংসা করি, তবে তাঁকে ব্যাখ্যা দিতেই হবে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ