google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
ছবির ক্যাপশন: অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম ছবির ক্যাপশন: অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
ad728

অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর আজম এখন পর্যন্ত ৪০ গড়ে করেছেন ৪২২৩ রান, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি। দীর্ঘদিন ধরে স্ট্রাইক রেটের সমালোচনায় থাকা বাবরকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, তিনি দলের জন্য নয়, নিজের জন্য খেলেন। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে তিনি টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর তাঁর ফেরার গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো।

দলে ফিরেছেন পেসার নাসিম শাহ–ও। গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনি দলে ছিলেন না। সমালোচনা থাকা সত্ত্বেও আসন্ন দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সালমান আলী আগা

অফ স্পিনার উসমান তারিক পেয়েছেন প্রথমবারের মতো দলে জায়গা। সর্বশেষ সিপিএলে তিনি নিয়েছিলেন ২০ উইকেট। মূল দল থেকে বাদ পড়েছেন ফখর জামান ও হারিস রউফ—তাঁরা রিজার্ভ তালিকায় আছেন। আর এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এরপর ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই দুটি মাঠে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ।


🏏 পাকিস্তানের টি–টোয়েন্টি দল:

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম।


টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে পাকিস্তান। সিরিজটি হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও তিন ম্যাচের আরেকটি ওয়ানডে সিরিজ খেলবে তারা।

অধিনায়কত্ব হারালেও মোহাম্মদ রিজওয়ান আছেন ওয়ানডে দলে। ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ।


🏏 পাকিস্তানের ওয়ানডে দল:

শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ