google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার মৃত্যু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: খিলগাঁও-ফ্লাইওভারে-মোটরসাইকেল-দুর্ঘটনায়-ভোরের-পাতা-পত্রিকার-ক্রীড়া-সাংবাদিক-জহির-ভূঁইয়ার-মৃত্যু ছবির ক্যাপশন: খিলগাঁও-ফ্লাইওভারে-মোটরসাইকেল-দুর্ঘটনায়-ভোরের-পাতা-পত্রিকার-ক্রীড়া-সাংবাদিক-জহির-ভূঁইয়ার-মৃত্যু
ad728

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার জেষ্ঠ্য ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে পাঁচটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জহির ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার সবুজবাগ থানার বাসাবো ১৭ নম্বর গলিতে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ছেলে রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে পাঁচটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জহির ভূঁইয়া অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে আইল্যান্ডে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে সঙ্গে থাকা আইডি কার্ডে থাকা ফোন নম্বরে কল করে পরিবারের কাছে খবর দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, জহির ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ