google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকের বিক্ষোভে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন: মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকের বিক্ষোভে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ ছবির ক্যাপশন: মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকের বিক্ষোভে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ
ad728

ময়মনসিংহে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন স্থানে রেলপথে আগুন দিলে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বিকেল চারটা থেকে বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে, পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

ময়মনসিংহ-১০ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আক্তারুজ্জামান। শনিবার মনোনয়ন ঘোষণার পর মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানমুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। এই সময় সড়কে আগুন জ্বালিয়ে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাশাপাশি ময়মনসিংহ-গফরগাঁও ও গফরগাঁও-ভালুকা সড়কপথও বন্ধ রয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুশফিকুর রহমান বলেন, ‘প্রত্যাশিত মনোনয়ন না হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আন্দোলন-সংগ্রাম হচ্ছে। জনগণ আগামী দিনে সিদ্ধান্ত নেবে।’ অন্য মনোনয়নপ্রত্যাশী এ বি সিদ্দিকুর রহমানও বলেছেন, ‘যাকে মনোনয়ন দিয়েছে, সে এমপি হওয়ার উপযুক্ত নয়। তাই মানুষ বিক্ষুব্ধ।’


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ