google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অটোরিকশা ছিনতাইয়ে কিশোর চালক খুন, দুজন আটক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2025 ইং
ছবির ক্যাপশন: অটোরিকশা ছিনতাইয়ে কিশোর চালক খুন ছবির ক্যাপশন: অটোরিকশা ছিনতাইয়ে কিশোর চালক খুন
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশা ছিনতাইয়ের জন্য হাবিবুর রহমান (১৬) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

নিহত হাবিবুর রহমান সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা হলেও সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন সড়কে ভাড়া বাসায় থাকতেন। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।

পুলিশ জানিয়েছে, যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী তাঁর অটোরিকশায় উঠে রাস্তা ফাঁকা পেয়ে আক্রমণ চালায়। একপর্যায়ে তাঁকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। পরে এটি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায় দুজন।

আটক ব্যক্তিরা হলেন মো. বাপ্পী ও রাজীব, দুজনই সন্দ্বীপের বাসিন্দা। আরেক আসামি মো. মহিউদ্দিন এখনো পলাতক।

পুলিশ জানায়, অটোরিকশাটি বিক্রির জন্য স্থানীয় একটি গ্যারেজে গেলে গ্যারেজমালিকের সন্দেহ হয়। তিনি অটোরিকশায় দেওয়া একটি নম্বরে ফোন করলে জানা যায়, এটি ছিনতাই হয়েছে। পরে স্থানীয়রা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ক্ষোভে উপজেলা অটোরিকশা শ্রমিক দল বেলা ১টায় থানার সামনে মানববন্ধন করে। তারা চালক হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ