google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: চেরনোবিলের রহস্য: রাতারাতি নীল হয়ে গেল কুকুর!
ইউক্রেনের চেরনোবিল—যে নাম শুনলেই মনে পড়ে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের কথা। ১৯৮৬ সালের সেই দুর্ঘটনার পর থেকে অঞ্চলটি প্রায় মানবশূন্য, তবে সেখানে এখন রাজত্ব করছে বন্য প্রাণী ও ভবঘুরে কুকুর-বিড়াল।
সম্প্রতি সেই নির্জন চেরনোবিলেই ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। স্থানীয় একটি দাতব্য সংস্থা ‘ক্লিন ফিউচার্স ফান্ড’ জানিয়েছে, হঠাৎ করে সেখানে কিছু কুকুরের গায়ের রং নীলচে হয়ে গেছে!
সংস্থাটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনটি নীল কুকুরের ছবি ও ভিডিও প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল, এটি হয়তো তেজস্ক্রিয়তার প্রভাব।
তবে তদন্তে জানা যায়, ঘটনাটির পেছনে পারমাণবিক বিকিরণ নয়, বরং রাসায়নিক কারখানার বর্জ্যই দায়ী। ধারণা করা হচ্ছে, কুকুরগুলো ওই কারখানার তামা বা ধাতব রঙযুক্ত বর্জ্যের সংস্পর্শে এসেছে, যার ফলে তাদের লোমে নীলচে আভা দেখা দিয়েছে।
চেরনোবিলের এই অদ্ভুত নীল কুকুর এখন বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু।