google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
ছবির ক্যাপশন: নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট ছবির ক্যাপশন: নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট
ad728

গত এক মাসে ঢাকায় একের পর এক কনসার্ট বাতিল হয়েছে। পাকিস্তানের আজমত আলী, ভারতের অনুব জৈন, পাকিস্তানি জাল ব্যান্ড থেকে কাবিশ পর্যন্ত নাম ওঠা শিল্পীদের পর তালিকায় যুক্ত হয় আতিফ আসলাম। ১৩ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করার কথা থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়া ও আয়োজক প্রতিষ্ঠান যথাযথ অনুমতি নিতে ব্যর্থ হওয়ায় কনসার্টটি বাতিল হয়।

কনসার্ট বাতিল হলেও আতিফের ঢাকা সফর বাতিল হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে, তিনি একের পর এক প্রাইভেট কনসার্টে পারফর্ম করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের এ কনসার্ট বিকেল চারটায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা এতে অংশ নিতে পারবেন।

এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোতে পারফর্ম করেছেন আতিফ। এছাড়া ১৭ ডিসেম্বরও আরেকটি প্রাইভেট শোতে পারফর্মের খবর পাওয়া গেছে।

১৩ ডিসেম্বরের বাতিল কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেজ ইনক’ এবং সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজন হওয়ার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে, যা শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায় ব্যবহার করা হবে। আতিফ ছাড়াও ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ অন্যান্য শিল্পীরা পারফর্ম করার কথা ছিল।

কনসার্ট বাতিলের পর আতিফ এক ফেসবুক পোস্টে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে লিখেছেন, “প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। কারণ হলো আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিকস ঠিক করতে পারেনি।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ