google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক ওভারে ছয় ছক্কা! হংকং সিক্সেসে রেকর্ড গড়লেন পাকিস্তানের আফ্রিদি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
ছবির ক্যাপশন: এক-ওভারে-ছয়-ছক্কা!-হংকং-সিক্সেসে-রেকর্ড-গড়লেন-পাকিস্তানের-আফ্রিদি ছবির ক্যাপশন: এক-ওভারে-ছয়-ছক্কা!-হংকং-সিক্সেসে-রেকর্ড-গড়লেন-পাকিস্তানের-আফ্রিদি
ad728

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্রথম দিনেই দারুণ এক রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি। কুয়েতের বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে ছয় ছক্কা মেরে ক্রিকেট দুনিয়ায় আলোচনায় আসেন।

মং ককে অনুষ্ঠিত ম্যাচে কুয়েতের দেওয়া ১২৩ রান তাড়া করতে নামা পাকিস্তানের শেষ দুই ওভারে দরকার ছিল ৬৭ রান। ইয়াসিন প্যাটেলের করা পঞ্চম ওভারে আফ্রিদি টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকান। ওই ওভারে মোট আসে ৩৮ রান—শেষ বলে ‘লেগ বাই’ থেকে যোগ হয় ১ রান, কারণ ষষ্ঠ ডেলিভারি ছিল ‘নো বল’।

হংকং সিক্সেস একটি ছয়-জনের আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে প্রতিটি ইনিংসে খেলা হয় মাত্র ছয় ওভার। এখানকার ম্যাচগুলো দ্রুতগতির ও বিনোদনপূর্ণ হওয়ায় এটি ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

এ পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি আছে মোট ১০ জনের। তাঁদের মধ্যে রয়েছেন হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, দীপেন্দ্র সিং, জাসকরন মালহোত্রা ও সর্বশেষ মানান বশির। এবার সেই তালিকায় যুক্ত হলো আব্বাস আফ্রিদির নাম

আজকের ম্যাচে আফ্রিদি ১২ বলে ৫৫ রান করেন, যার মধ্যে ছিল ৮ ছক্কা ও ১ চার। ইনিংসের শেষে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও তাঁর ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান ৪ উইকেটে জয়ের স্বাদ পায়।

পরের ম্যাচে ভারতের বিপক্ষে দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত ৬ ওভারে ৪ উইকেটে করে ৮৬ রান। পাকিস্তান ৩ ওভারে ৪১ রান তুলতেই বৃষ্টি বাধা দেয় এবং ডিএলএস পদ্ধতিতে ভারত ২ রানে জয় পায়।

এদিকে, পুল ‘এ’ থেকে আজ নেপাল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে দুর্দান্ত শুরু করেছে আফগানিস্তান। পুল ‘বি’ থেকে অস্ট্রেলিয়া হারিয়েছে আরব আমিরাতকে, আর পুল ‘ডি’ তে বৃষ্টিতে বাংলাদেশ–হংকং ম্যাচটি পরিত্যক্ত হয়।

হংকং সিক্সেস টুর্নামেন্ট সম্পর্কে:
১৯৯২ সালে টেলিভিশন দর্শকদের বিনোদনের জন্য শুরু হয় এই টুর্নামেন্ট। প্রতিটি দলে থাকে ৬ খেলোয়াড় এবং প্রতি ইনিংসে খেলা হয় মাত্র ৬ ওভার। মাত্র ৪৫ মিনিটে শেষ হয় প্রতিটি ম্যাচ, যেখানে উইকেটকিপার ছাড়া সবাইকে অন্তত এক ওভার বল করতে হয়। অলরাউন্ডারদের জন্য এটি অন্যতম সেরা ফরম্যাট বলে ধরা হয়।

এবারের আসরে মোট ১২টি দল অংশ নিয়েছে। ছোট বাউন্ডারি ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য এই টুর্নামেন্ট বিশেষ জনপ্রিয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ