google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব রেকর্ডের পথে বাবর আজম, দরকার মাত্র ৯ রান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: বিশ্ব-রেকর্ডের-পথে-বাবর-আজম,-দরকার-মাত্র-৯-রান ছবির ক্যাপশন: বিশ্ব-রেকর্ডের-পথে-বাবর-আজম,-দরকার-মাত্র-৯-রান
ad728

প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বাবর আজম। ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল তাঁর শেষ ম্যাচ। আজ আবার সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই রাওয়ালপিন্ডিতে নামবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ফিরে আসার ম্যাচটিই হয়ে উঠতে পারে বাবরের জন্য ইতিহাস গড়ার রাত। মাত্র ৯ রান করলেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। ভাঙবেন ভারতের রোহিত শর্মার রেকর্ড।

বর্তমানে রোহিত শর্মার সংগ্রহ ১৫১ ইনিংসে ৪২৩১ রান। বাবরের রান ১২১ ইনিংসে ৪২২৩। আজ ৯ রান তুললেই রোহিতের চেয়ে ২৯ ইনিংস কম খেলেই শীর্ষে উঠবেন বাবর।

ব্যাটিং গড়ে বাবর অনেক এগিয়ে—
রোহিতের গড় ৩২.০৫, বাবরের প্রায় ৪০–এ (৩৯.৮৩)।
স্ট্রাইক রেটে অবশ্য রোহিত সুবিধাজনক অবস্থানে—
রোহিত: ১৪০.৮৯
বাবর: ১২৯.২২

শতকে রোহিত এগিয়ে (৫ বনাম বাবরের ৩), তবে পঞ্চাশোর্ধ্ব ইনিংসে এগিয়ে আছেন বাবর (৩৬ বনাম রোহিতের ৩২)।

আন্তর্জাতিক টি–টোয়েন্টির রান–তালিকার তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি (৪১৮৮)। তবে রোহিত–কোহলি দু’জনই এ সংস্করণ থেকে অবসর নেওয়ায় আজ যদি বাবর রেকর্ডটি গড়ে বসেন, অনেক দিনই হয়তো তা থাকছে তাঁর অধীনে।

এখন দেখার বিষয়—
আজ বাবর কত রান করেন?
তার পারফরম্যান্সেই নির্ভর করছে ইতিহাস লিখবে কিনা রাওয়ালপিন্ডির রাত।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ