google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসির নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’, এনসিপির দাবি পূরণ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ইসির নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’, এনসিপির দাবি পূরণ ছবির ক্যাপশন: ইসির নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’, এনসিপির দাবি পূরণ
ad728

শাপলা প্রতীকের দাবিতে অনড় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে গেল। নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে, যেখানে ‘শাপলা কলি’ নামের প্রতীকটি যুক্ত করা হয়েছে।

ইসির সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য হালনাগাদ প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে ‘শাপলা কলি’সহ কয়েকটি নতুন প্রতীক সংযোজন ও কিছু প্রতীক বাদ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইসি ১১৫টি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত ছিল না

গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এরপর থেকেই দলটি শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছিল।

তবে নির্বাচন কমিশন আগে এই দাবি নাকচ করেছিল। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ ইসির কর্মকর্তারা বলেছিলেন, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি দেওয়া সম্ভব নয়। গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ আমাদের ১১৫ প্রতীকের তালিকায় এটি নেই।”

কিন্তু এনসিপি তাদের দাবিতে অটল ছিল। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তখন বলেছিলেন, “যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব।”

শেষ পর্যন্ত আজ ইসির নতুন তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ায় এনসিপির দীর্ঘদিনের দাবির অবসান ঘটল।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ