google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই-সনদ-বাস্তবায়নে-আইনগত-বাধা-নেই

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই-সনদ-বাস্তবায়নে-আইনগত-বাধা-নেই ছবির ক্যাপশন: জুলাই-সনদ-বাস্তবায়নে-আইনগত-বাধা-নেই
ad728

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধে জড়িত না, তারা দেশের জন্য চাকরি করবেন। তবে সরকারের দায়িত্ব হবে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল। তবে নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গঠনে নির্বাচন কমিশনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই ফ্যাসিস্ট শাসনের কারণে নিরাপত্তাহীনতা অনুভব করেন, তখনই রাষ্ট্রের কাঠামো পরিবর্তনে এগিয়ে আসেন এবং প্রতিবাদে জীবন দিতেও দ্বিধা করেন না।

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহে পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ