google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ মেট্রোরেল চালু হতে পারে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: আজ থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ মেট্রোরেল চালু হতে পারে ছবির ক্যাপশন: আজ থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ মেট্রোরেল চালু হতে পারে
ad728

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে আজ সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু হতে পারে। সকাল ১১টার দিকে পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এরই মধ্যে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। পরীক্ষার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা পাওয়া যায়নি, ফলে আজ থেকেই নিয়মিত ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

গতকাল রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিয়ারিং প্যাড নতুন করে স্থাপন শেষে আজ সকালে ওই স্থানে পুনরায় পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।

ডিএমটিসিএলের কর্মকর্তা ফারুক আহমেদ জানান,

“আমরা বর্তমানে বন্ধ থাকা অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল চালু করা সম্ভব হবে।”

রোববারের দুর্ঘটনার পর দুপুর ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। আর প্রায় সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

সবশেষ পরীক্ষামূলক চালনা সফল হওয়ায় আজ সোমবার থেকে উত্তরা-মতিঝিল পূর্ণ রুটে মেট্রোরেল চালুর সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ