google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোম সফরকালে অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। পাশাপাশি তিনি সফরের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।