পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
-
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার,
-
পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের,
-
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার,
-
এবং পুলিশ অধিদপ্তরের (চলতি দায়িত্ব) অতিরিক্ত ডিআইজি মো. জান্নাতুল হাসান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।