google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরের এইচএসসি ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ছবির ক্যাপশন: চলতি-বছরের-এইচএসসি-ফলাফল-প্রকাশের-সম্ভাব্য-তারিখ-১৬-অক্টোবর ছবির ক্যাপশন: চলতি-বছরের-এইচএসসি-ফলাফল-প্রকাশের-সম্ভাব্য-তারিখ-১৬-অক্টোবর
ad728

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ওইদিন একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ