google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ইনকিলাব মঞ্চের হাদি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে আমিনুল ইসলাম
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আজ বুধবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেপ্তার মো. আমিনুল ইসলামকে (৩৭) পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আমিনুল ইসলাম ঘটনার পরপরই নিকটাত্মীয়ের মাধ্যমে ফিলিপের সঙ্গে যোগাযোগ করেন এবং এজাহারনামীয় আসামি ফয়সালকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তা করেন। এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের আত্মগোপনে সহায়তাকারীদের অর্থ প্রদানে তিনি জড়িত ছিলেন।
মিরপুর-১১ থেকে গতকাল (২৪ ডিসেম্বর) গ্রেপ্তার হওয়া আমিনুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে কিছু তথ্য সুকৌশলে এড়িয়ে গেছেন।
এ পর্যন্ত মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, বান্ধবী, শ্যালক, রেন্ট-এ-কার ব্যবসায়ী, মোটরসাইকেলের মালিক এবং ভারত পালানোর সহযোগী রয়েছেন। ফয়সালের বাবা-মা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
হাদিকে গুলি করার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদি মারা গেলে মামলাটিতে হত্যার ধারা (ধারা ৩০২) যুক্ত করা হয়।