google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন আদালতের বাইরে গুলিতে নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
ছবির ক্যাপশন: শীর্ষ-সন্ত্রাসী-তারিক-সাইফ-মামুন-আদালতের-বাইরে-গুলিতে-নিহত ছবির ক্যাপশন: শীর্ষ-সন্ত্রাসী-তারিক-সাইফ-মামুন-আদালতের-বাইরে-গুলিতে-নিহত
ad728

প্রায় ২৯ বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে রাজধানীর আদালতপাড়ার কাছে খুন হয়েছেন তারিক সাইফ মামুন (৫৫)। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর পেশকার মো. শাহিন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় মামুন হাজিরা দিতে আদালতে আসেন। মামলার সাক্ষী উপস্থিত ছিলেন না এবং বিচারক আগামী ৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৫৩ সেকেন্ডে মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করেন। ঘটনাটি মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ঘটে এবং দুই হামলাকারী দ্রুত স্থান ত্যাগ করেন।

১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং এলাকায় জাহিদ আমিন ওরফে হিমেলকে হত্যা করা হয়। মামলার তদন্তে তারিক সাইফ মামুনসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশ বলছে, মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তিনি পূর্বে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন, তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ