google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে জয় নিয়ে সন্দেহ ছিল না: তামিম ইকবাল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচনে জয় নিয়ে সন্দেহ ছিল না: তামিম ইকবাল ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচনে জয় নিয়ে সন্দেহ ছিল না: তামিম ইকবাল
ad728

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তিনি যদি বিসিবি নির্বাচনে অংশ নিতেন, জয় নিয়ে কোনো সন্দেহ থাকত না। আজ বুধবার রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে ঢাকার লিগ, বিভাগীয় ও জেলা ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।

তামিম এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সরকারি হস্তক্ষেপ ও অস্বচ্ছ প্রক্রিয়ার প্রতিবাদে তিনি ও আরও ১৫ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে যেসব ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত ছিল, তা ফেরত দেওয়া হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছিলেন, ধৈর্য ধরলে অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন। এ প্রসঙ্গে তামিম বলেন,
“আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, ভোট পাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকত না। তবে আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি স্বচ্ছ নির্বাচন।”

তামিম আরও অভিযোগ করেন, নির্বাচনে ই–ব্যালট ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, স্বচ্ছ নির্বাচন হলে তিনি সহজেই পরিচালক নির্বাচিত হতে পারতেন।

এদিকে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও বিভাগীয় স্তরেও ক্রিকেট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সভাপতি আমিনুল ইসলাম আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও আজ তামিমরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ক্রিকেট বর্জনে খেলোয়াড়দের আর্থিক সংকট তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন,
“এটা যাঁরা নির্বাচন করেছেন, তাঁদেরই আগে চিন্তা করা উচিত ছিল।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ