google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি, নতুন মূল্য কার্যকর আজ সন্ধ্যা থেকে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি, নতুন মূল্য কার্যকর আজ সন্ধ্যা থেকে ছবির ক্যাপশন: এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি, নতুন মূল্য কার্যকর আজ সন্ধ্যা থেকে
ad728

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। পূর্বের ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৫৭ টাকা ৩২ পয়সা।

মঙ্গলবার বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে জানায়, মূল্য সমন্বয় আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ২১৫ টাকায় নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ