google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2025 ইং
ছবির ক্যাপশন: আওয়ামী-লীগের-নিষেধাজ্ঞা-প্রত্যাহারের-সম্ভাবনা-নেই:-আসিফ-নজরুল ছবির ক্যাপশন: আওয়ামী-লীগের-নিষেধাজ্ঞা-প্রত্যাহারের-সম্ভাবনা-নেই:-আসিফ-নজরুল
ad728

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার বেলা একটার দিকে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, ‘যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন স্থায়ী নাকি অস্থায়ী—এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমি কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।’

তিনি আরও বলেন, সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, সবাই বাংলাদেশের নাগরিক।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, “নির্বাচনের পর এক মিনিটও আমাদের ক্ষমতায় থাকার ইচ্ছা নেই। আমরা চাই, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হোক। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি সংস্কার সম্পন্ন হয়েছে।”

দুপুরে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে আসিফ নজরুল নগরীর নতুনবাজার-সংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ