google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
ছবির ক্যাপশন: বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’ ছবির ক্যাপশন: বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’
ad728

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আজ শুক্রবার বিকেল চারটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে ফোন করলে জানানো হয়, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর মাথার ভেতরে গুলিটি অবস্থান করছে এবং তাঁকে তাৎক্ষণিকভাবে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

আজ দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুজন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

হাদির সঙ্গে থাকা মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে তাঁরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে আসা দুজন হাদির ওপর গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ