google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা রবিবার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা রবিবার ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা রবিবার
ad728

জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা ডেকেছে। সভাটি আগামীকাল রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা শাখার ‘সুপার ফাইভ’ সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ