google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঢাকা-বিশ্ববিদ্যালয়ের-জহুরুল-হক-হলে-ধূমপান-ও-মাদক-নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবন নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা হবে। যদি মাদকসহ ধরা পড়ে, শিক্ষার্থীর অভিভাবককে ডেকে উপস্থিত করিয়ে হল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
হল প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
প্রশাসন সকল শিক্ষার্থীকে এই নিয়মাবলি কঠোরভাবে মানার জন্য অনুরোধ করেছে।