google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ad728

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান যমুনায় পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। পরে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সেখান থেকে যমুনার উদ্দেশে রওনা হন তাঁরা।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি দেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েক দিন পর, গত ৩০ ডিসেম্বর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ