google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশে কারও নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।”

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। বিশেষ প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হবে। ব্যক্তির সামাজিক বা রাজনৈতিক স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ